প্রিয় সম্মানিত গ্রাহক, শুভানুধ্যায়ী ও অংশীজন,
শিমুল গ্রুপের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম।
আমি শিক্ষা জীবন শেষে হাদিস গ্রন্থ: আল-মু‘জামুল আওসাত-এর হাদিস নম্বর: ৫৭৮৭ থেকে অনুপ্রেরণা পেয়ে উদ্যোক্তা হবার স্বপ্ন দেখা শুরু করি। সাহাবী জাবির ইবনে আবদুল্লাহ (রা.) থেকে বলেছেন- “প্রিয় রাসুল (সঃ) বলেছেন - আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় মানুষ সেই ব্যক্তি, যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে।”
এরপরেই আমি প্রস্তুতি নিতে শুরু করি। অতঃপর ২০১৯ সালে রাজশাহীর চারঘাটে প্রতিষ্ঠিত “দি মেডিনোভা ডায়াগনাস্টিক এ্যান্ড ডায়াবেটিস সেন্টার ও স্পেশালাইজড হাসপাতাল ”-এর মাধ্যমে শিমুল গ্রুপের যাত্রা শুরু হয়েছিল একটি সুস্পষ্ট স্বপ্ন ও অঙ্গীকার নিয়ে। মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই অর্থনৈতিক অগ্রগতিতে ভূমিকা রাখা। মহান আল্লাহর অশেষ রহমত, গ্রাহকদের আস্থা এবং আমাদের নিবেদিতপ্রাণ সহকর্মীদের প্রচেষ্টায় শিমুল গ্রুপ বহুমুখী ব্যবসায়িক কার্যক্রমের মাধ্যমে একটি সম্ভাবনাময় প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠছে।
বর্তমানে স্বাস্থ্যসেবা, আধুনিক অর্গানিক কৃষি, দক্ষতা উন্নয়ন, খাদ্যসেবা এবং ক্রীড়া অবকাঠামো খাতে আমাদের পাঁচটি প্রতিষ্ঠান সফলভাবে কার্যক্রম পরিচালনা করছে। দি মেডিনোভা ডায়াগনাস্টিক এ্যান্ড ডায়াবেটিস সেন্টার ও স্পেশালাইজড হাসপাতাল-এর মাধ্যমে আমরা আধুনিক চিকিৎসাসেবা প্রদান করছি। শিমুল অর্গানিক অ্যাগ্রো ফার্মে পরিবেশবান্ধব ও সমন্বিত কৃষি ব্যবস্থার মাধ্যমে নিরাপদ, বিষমুক্ত ও পুষ্টিকর খাদ্য উৎপাদন করা হচ্ছে। পাশাপাশি শিমুল দক্ষতা উন্নয়ন কেন্দ্র দেশের তরুণ জনগোষ্ঠীকে আধুনিক কর্মবাজার উপযোগী দক্ষ মানবসম্পদে পরিণত করতে কাজ করছে। ফুড ফেয়ার এবং ইয়াং টার্ফ স্বাস্থ্যকর জীবনধারা ও সামাজিক সম্প্রীতির ক্ষেত্র তৈরি করেছে।
আমাদের বিশ্বাস, একটি দেশের সবচেয়ে বড় সম্পদ তার প্রাকৃতিক সম্পদ নয়, বরং দক্ষ ও যোগ্য মানবসম্পদ। তাই শিমুল গ্রুপের অন্যতম প্রধান লক্ষ্য হলো শিক্ষা, প্রশিক্ষণ, কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়নের মাধ্যমে মানবসম্পদকে দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তোলা। আমরা এমন একটি ভবিষ্যৎ নির্মাণে কাজ করছি, যেখানে তরুণরা নিজেদের যোগ্যতা বিকাশের সুযোগ পাবে এবং দেশের উন্নয়নে সরাসরি অবদান রাখতে সক্ষম হবে।
এই লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে শিগগিরই শিমুল গ্রুপের অধীনে আরও কয়েকটি নতুন প্রতিষ্ঠান যাত্রা শুরু করবে। এর মধ্যে রয়েছে—শিমুল খাঁটি সরিষার তেল, শিমুল বেকারী ও মিষ্টান্ন, শিমুল নার্সিং ইনস্টিটিউট, শিমুল প্যারামেডিকেল, শিমুল ফিড এবং শিমুল বায়োডিগ্রেডেবল শপিং ব্যাগ। এসব উদ্যোগের মাধ্যমে আমরা নিরাপদ খাদ্য, স্বাস্থ্য শিক্ষা, কৃষি সহায়তা এবং পরিবেশবান্ধব শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচন করতে চাই।
আমরা একটি উচ্চাভিলাষী কিন্তু বাস্তবসম্মত লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছি। আগামী দুই বছরের মধ্যে সরাসরি ও পরোক্ষভাবে কমপক্ষে ৩,০০০ মানুষের কর্মসংস্থান সৃষ্টি এবং জাতীয় অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখার মাধ্যমে দেশের অন্যতম শীর্ষ করদাতা প্রতিষ্ঠানে পরিণত হওয়ার লক্ষ্য নির্ধারণ করেছি। আমাদের প্রত্যেকটি উদ্যোগ ব্যবসায়িক সফলতার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতা ও জাতীয় উন্নয়নকে সমান গুরুত্ব দেয়।
শিমুল গ্রুপ সততা, গুণগত মান, উদ্ভাবন, পরিবেশগত দায়িত্বশীলতা এবং মানবিক মূল্যবোধকে ধারণ করে এগিয়ে চলেছে। আমরা বিশ্বাস করি, ব্যবসার প্রকৃত সাফল্য তখনই আসে যখন তা মানুষের কল্যাণ, সমাজের অগ্রগতি এবং দেশের উন্নয়নের সঙ্গে যুক্ত হয়।
আপনাদের আস্থা, সহযোগিতা ও ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। আমরা আপনাদের দোয়া, পরামর্শ এবং অব্যাহত সমর্থন কামনা করি, যাতে শিমুল গ্রুপ ভবিষ্যতেও দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে আরও বৃহত্তর ভূমিকা পালন করতে পারে।
আল্লাহ আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন এবং কল্যাণের পথে পরিচালিত করুন।
শুভেচ্ছান্তে,
শিমুল সরকার রনি
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান
শিমুল গ্রুপ
চারঘাট, রাজশাহী, বাংলাদেশ।
